মানিকগঞ্জে হেরোইন-গাঁজাসহ আটক ৩
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মে) রাত পৌনে ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর যাত্রীছাউনি ও পুলিশ বক্সের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলো- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার রাইল্যা (দক্ষিণ কুষ্টিয়া) এলাকার মৃত হেজমত আলী ওরফে হুজুরের ছেলে মো. হাসমত আলী ওরফে হাসু (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার আংগুটিয়া এলাকার মো. আ. সামাদের ছেলে মো. ওয়াসিম (৩৭) এবং ঘোনা এলাকার মো. ফজর আলীর ছেলে মো. আলামিন মিয়া (২১)।
শনিবার (১৪ মে) সকাল ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিকনির্দেশনায় ডিবির একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর পুলিশ বক্সের সামনে থেকে রাত ১০টার দিকে আসামি মো. হাসমত আলী ওরফে হাসুকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই তারিখে রাত সোয়া ১১টার দিকে এসআই মো. কামাল হোসেন অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার যাত্রী ছাউনি ও পুলিশ বক্সের সামনে থেকে মো. ওয়াসিম ও আলামিনকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন। আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied