আগুয়েরোর মূর্তির সঙ্গে নিজের মিল খুঁজে পাচ্ছেন ক্রুজ!
ম্যানচেস্টার সিটিকে ঐতিহাসিক লিগ জেতানোর এক দশক পর দলটির মাঠের বাইরে নিজের একটি মূর্তি পেয়েছিলেন দলটির সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সেই মূর্তি উন্মোচনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কারণ? সেই মূর্তির সঙ্গে নাকি আগুয়েরোর চেয়ে বরং অন্য এক ফুটবলারের মিল বেশি!
নব উন্মোচিত সেই মূর্তির অবয়বের সঙ্গে ফুটবল সমর্থকরা আগুয়েরোর চেয়ে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজের বেশি সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন। আর সেটা নিয়েই নেট নাগরিকরা হাস্যরসে মেতেছেন। সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন খোদ জার্মান ফুটবলার নিজেও!
আগুয়েরোর মূর্তি উন্মোচনের পর বিবিসির প্রতিবেদক সাইমন স্টোন সেটার একটি ছবি সংযুক্ত করে টুইট করেছিলেন, ‘সার্জিও ইজ হিয়ার।’ সেই টুইট রিটুইট করে ক্রুজ লিখেছেন, ‘নিশ্চিত?’
জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রুজ নিজেও যে আগুয়েরোর মূর্তির সঙ্গে নিজের বেশ মিল খুঁজে পাচ্ছেন।
এমএসএম / এমএসএম
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে