ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ম্যানসিটিকে গুনতে হবে জরিমানা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ১:৬

এমন উত্তাপ ছড়ানো গোলশূন্য ড্র ম্যাচ হয়ত ফুটবল ইতিহাসেই খুব বেশি দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শেষ দিকে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে দলটির খেলোয়াড়দের সঙ্গে সফরকারী ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের বাকবিতণ্ডার কথা অনেকদিন মনে থাকবে ফুটবল প্রেমীদের। সেই ম্যাচে ‘অনুচিত আচরণে’র জন্য ম্যান সিটিকে জরিমানা করেছে উয়েফা। তবে স্বাগতিক অ্যাটলেটিকোর বিরুদ্ধে কোন শাস্তিমূলক  পদেক্ষপ নেওয়া হয়নি।

নিজেদের মাঠে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকোর ওয়ান্ডা মেট্রোপলিতানোতে মাঠে নামে ম্যান সিটি। প্রথমার্ধে দুই দলের নির্বিষ খেলার পর দ্বিতীয়ার্ধে উত্তাপ ছড়ায় ম্যাচ। অনেক চেষ্টা করেও সিটির গোলমুখ উন্মুক্ত করতে পারছিল না অ্যাটলেটিকো। তার ওপর ম্যান সিটি খেলোয়াড়দের ‘সময় নষ্টে’র ট্যাকটিকে আরও ক্ষুদ্ধ হয়ে ওঠে ডিয়েগো সিমিওনের দল।

নির্ধারিত সময়ের একেবারে শেষের দিকে সিটির ফিল ফোডেনকে নিজেদের অর্ধে পার্শ্বরেখা ঘেঁসে ফাউল করেন অ্যাটলেটিকোর ফেলিপে। ফাউলের পর মাটিতে পড়ে থাকা ফোডেনকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করেন স্বাগতিক ডিফেন্ডার স্টেফান সাভিচ। সেখান থেকে বাকবিতণ্ডা শুরু। এরপর মাঠ রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়। ম্যাচের পর টানেলেও চলতে থাকে দুই দলের মধ্যে হাতাহাতি, শেষমেশ পুলিশি হস্তক্ষেপে শান্ত হয় তারা।

এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য উয়েফার ডিসিপ্লিনারি কমিটি ম্যান সিটিকে দায়ী করেছে। দলটিকে বাংলাদেশী টাকায় ১২ লাখ টাকারও কিছু বেশি পরিমাণ অর্থ জরিমানা করেছে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও দলটির খেলোয়াড়দের বিরুদ্ধে কোন পদেক্ষেপ নেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ