শিবচরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত
পূর্বশত্রুতার জের ধরে আ. রশিদ বেপারী (৬৫) নামে এক বৃদ্ধকে একই গ্রামের আবু মাদবরের ৭-৮ জনের একটি দল তার বাড়ির সামনে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ওই স্থানে ফেলে রেখে চলে যায়। ঘটনাটি গতকাল শুক্রবার (১৩ মে) বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের গাড়ির হাট এলাকায় ঘটে।
পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে আহত রশিদ বেপারীকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থাহা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় এবং উপস্থিত লোকজনের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবৎ একই গ্রামের আবু মাদবর নামে এক ব্যক্তির সাথে জমিসংক্রান্ত ব্যাপারে আ. রশিদের ঝামেলা চলছিল। ৪-৫ মাস আগে আবু মাদবরকে এই আ. রশিদ বেপারীর লোকজন মিলে পাঁ ভেঙে দিয়েছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই ঘটনার আপস-মীমাংসা করে দিয়েছিলেন। ওই ঘটনার জের ধরেই এই ঘটেছে। তারা আগে থেকেই ঘটনা স্থানে ওতপেতে বসেছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ওই স্থানের পরিবেশ এখন শান্ত আছে। তারা থানায় অভিযোগ দায়ের করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied