ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

যশোরে কন্দাল ফসল উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৪:৫
যশোরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার আয়োজনে শনিবার (১৪ মে) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে কৃষিবিদ হৃদয়েশ্বর দত্ত, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনু বিভাগ), কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক। 
 
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান। তিনি বলেন, যে সকল ফসলের কাণ্ড বা শিকড় কার্বোহাইড্রেট  বা শর্করা জমা হওয়ার কারণে স্ফীত হয়ে রূপান্তরিত হয়, সেগুলোকে কন্দাল ফসল বলে। গুরুত্বপূর্ণ কন্দাল ফসলসমূহের মধ্যে রয়েছে- আলু, মিষ্টি আলু, গাছ আলু বা মেটে আলু, কাসাভা, পানিকচু, লতিরাজি কচু, মুখী কচু ও ওল কচু। দেশে প্রায় ৫.৩৪ লাখ হেক্টর জমিতে কন্দাল ফসল চাষ করা হয় এবং বার্ষিক উৎপাদন প্রায় ১২১ লাখ মেট্রিক টন। অধিক শর্করা থাকার কারণে অনেক দেশেই কন্দাল ফসল প্রধান খাদ্য  এবং সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অন্যান্য সবজির পাশাপাশি আলু, মিষ্টি আলু, পানিকচু, মুখীকচু এবং এগুলোর প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। মানসম্পন্ন কন্দাল ফসল উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কন্দাল ফসলসমূহ  ভিটামিন বা খাদ্যপ্রাণ ও খনিজ পদার্থসহ অনেক পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ থাকে। তাই কন্দাল ফসল দেশের  উৎপাদিত খাদ্য ঘাটতি এবং পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  মার্চ ২০১৯ হতে ডিসেম্বর ২০২৩ প্রকল্প বাস্তবায়নকালে প্রকল্প ব্যায় ১৫৬৩১.৮৯ লক্ষ টাকা (জিওবি)।দেশের ৬০টি জেলার মোট ১৫০টি উপজেলা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত। 
 
তিনি আরো বলেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য প্রকল্প এলাকায় কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ ধরনের ফসলের জমির পরিমাণ ২০-২৫ শতাংশ বৃদ্ধি করা। উন্নত জাতের মানসম্পন্ন বীজ উৎপাদন,  বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন এবং বিদেশে কন্দাল ফসল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন।
 
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- প্রকল্পভুক্ত সকল জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ। 

এমএসএম / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত