ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রোমেরোর মৌসুম শেষ, ইতালির বিপক্ষেও অনিশ্চিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২২ বিকাল ৫:১৪

হিপ ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেলো আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর। আর্সেনালের বিপক্ষে টটেনহামের নর্থ লন্ডন ডার্বির স্কোয়াডে তার নাম না দেখেই আঁচ করা গিয়েছিল, হয়ত চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গিয়েছেন তিনি। এবার টটেনহাম কোচ আন্তোনিও কন্তে নিশ্চিত করলেন, চোটের কারণে টটেনহামের হয়ে লিগের বাকি দুই ম্যাচও খেলা হবে না তার।

ইতালির বিপক্ষে কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে রোমেরোর জায়গা হয়েছিল। নতুন এই চোটের ফলে এখন সেই ম্যাচে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে গেলো।

গত নভেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন রোমেরো। ফেব্রুয়ারিতে ফেরার পর থেকেই টটেনহামের রক্ষণে কন্তের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ী এই সেন্টার ব্যাক।

চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে থাকা টটেনহামের জন্য চোট নিয়ে রোমেরোর ছিটকে পড়ার সংবাদ বড় এক ধাক্কা হয়েই এসেছে। বার্নলির বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটা অকপটেই জানালেন কন্তে, ‘অবশ্যই এটা আমাদের জন অনেক বড় ক্ষতি।’

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ