কারাগারের মূল ফটকে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকৃত মাদক কারবারি রানী বেগম (৪৫), যশোর জেলার বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।
কারা সূত্রে জানা যায়, শনিবার (১৪ মে) দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় ডিউটিরত মহিলা কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে ওই নারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ তাকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, রানী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সাথে দেখা করতে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিল।
আটককৃত ওই নারী ২ মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় ওই নারীর বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied