নিউইয়র্কে সুপার মার্কেটে গোলাগুলি, নিহত ১০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) নিউইয়র্কের বাফেলো শহরে এ ঘটনা ঘটে। বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।
পুলিশ বলছে, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্ধেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে।
ঘটনাটিকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের বাইরের কারো কাছ থেকে জাতিগতভাবে ঘৃণ্য বিদ্ধেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার ব্যস্ত সুপারমার্কেটে প্রবেশ করে। গুলি চালানোর আগে সে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে। অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কি না তাও অনুসন্ধান করা হচ্ছে।
হামলার সময় ওই যুবক হেলমেট পরিহিত ছিল। সে উচ্চ ক্ষমতার একটি রাইফেল ব্যবহার করে টানা গুলিবর্ষণ করে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির