ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

করোনায় এক দিনে মৃত্যু হাজারের কম, শনাক্ত ৪ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:৩

বৈশ্বিক মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সংক্রমণ-মৃত্যুতে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ৮৪৬ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৩ হাজার ৪৯৩ জন।

মহামারী শুরুর পর থেকে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের হিসেবে শনিবার শীর্ষে ছিল তাইওয়ান। স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডটিতে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৪০ জনের।

অন্যদিকে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল রাশিয়া। শনিবার দেশটিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত অসুস্থতায় ভুগে এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৭ জন।

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫০ হাজার ৪৩৮, মৃত ৪৮), জার্মানি (নতুন আক্রান্ত ৪০ হাজার ৯২৯, মৃত ৯৮), ইতালি (নতুন আক্রান্ত ৩৬ হাজার ৪২, মৃত ৯১), জাপান (নতুন আক্রান্ত ৩৯ হাজার ২২৮, মৃত ৩০) এবং ব্রাজিল (মৃত ৯০, নতুন আক্রান্ত ১৭ হাজার ৩৫৫)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৩ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ২২৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ১২৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক