রাজশাহীতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ৩
রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ফরিদ হোসেন জানান, প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে গিয়ে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। অন্য দুজনকে হাসপাতালে নিয়ে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রামেক হাসপাতালের পুলিশ বক্স থেকে জানা গেছে, হাসপাতালে এক নারী ও এক পুরুষকে আনা হয়। এরমধ্যে নারী মারা গেছেন। অন্যজনকে ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জামান / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ