ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে নির্বাচন অফিসে আগুন


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:১৬
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসে আগুন লেগেছে। এতে অফিসের নিচতলায় রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আজ রোববার (১৫ মে) ভোর ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। 
 
আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি। তবে ইভিএম মেশিনের ব্যাটারি থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোরে স্থানীয়রা নির্বাচন অফিসের নিচতলায় আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক বিষয়টি ইউএনওকে জানান। ইউএনও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। 
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্যা জানান, আগুনে অফিসের বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখার পর কারণ জানা যাবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ