হরিরামপুর শ্যামল নিসর্গর প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ
‘অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বৃক্ষরোপণ করেছে হরিরামপুর শ্যামল নিসর্গ নামে পরিবেশ সংগঠন। শনিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া গ্রামে সংগঠনের কর্মী আবু সাইদের জায়গায় ৬টি তালগাছ, তিনটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে কয়েকটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণে সংগঠনের সভাপতি ওয়াহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পলাশ সূত্রধর, সাধারণ সম্পাদক প্রণব পাল, কর্মী আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, ইকবাল হোসেন, কর্মী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
শ্যামল নিসর্গ সংগঠনের সভাপতি ওয়াহিদুর রহমান ও সাধারণ সম্পাদক প্রণব পাল জানান, বয়রা, চালা, হারুকান্দি, চরাঞ্চলের সুতালড়ি, লেছড়াগঞ্জসহ পুরো উপজেলার বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ৫ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। আজ (শনিবার) সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালগাছ ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied