উত্তর কোরিয়ায় তিন দিনে ৮ লাখের বেশি করোনা রোগী শনাক্ত
উত্তর কোরিয়ায় গত তিন দিনে আট লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১৫ মে) উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়।
মাত্র তিন দিনে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের। যাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউনে কড়াকড়ি শুরু করেছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহনসহ সবকিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন, করোনা সংক্রমণ রোধে উত্তর কোরিয়ার উদাসীনতা রয়েছে। দেশে এ পর্যন্ত করোনা টিকাকরণ হয়নি। করোনা পরীক্ষাতেও জোর দেয়া হয়নি।
উল্লেখ্য, গত ১২ মে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের খবর জানায় উত্তর কোরিয়ার সরকার। করোনার বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনের আদেশ দিয়েছেন শীর্ষ নেতা কিম জং উন। করোনার বর্তমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে উল্লেখ করেছেন কিম জং উন।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির