ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে সর্বাধিক আবেদন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:৩৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কাতার বিশ্বকাপ টিকিটের জন্য সর্বোচ্চ আবেদন জমা পড়েছে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের । বাংলাদেশ থেকে ১১০ জন এই ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করতে চান।

ব্রাজিলের ম্যাচের জন্যও অনেক আবেদন পড়লেও আর্জেন্টিনা-মেক্সিকোর আবেদন সংখ্যা সবাইকে ছাড়িয়েছে। বাফুফে ফিফার কাছ থেকে টিকিট ক্রয় করে ৷ সেই টিকিট ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে বিক্রি করে। বিশ্বকাপের মূল পর্বে না খেলা দেশগুলোকে ফিফা নীতিমালার আলোকে ২০০-২৫০ টিকিট বরাদ্দ করে থাকে চাহিদার বিপরীতে। বাফুফে এখনো ফিফার কাছ থেকে নিশ্চিত হতে পারেনি কতটি টিকিট পাবে। বাফুফেতে টিকিটের জন্য প্রায় হাজারের কাছাকাছি টিকিটের আবেদন জমা পড়েছে।

কাতার বিশ্বকাপ টিকিট বন্টন সম্পর্কিত বাফুফের সাব কমিটি এক সভায় বসেছিল। সেই সভায় বাফুফে সচিবালয়ে জমা হওয়া আবেদনগুলো পর্যালোচনা হয়েছে। প্রাপ্ত আবেদনগুলো বিভিন্ন মানদণ্ডে বিভক্ত করে প্রাথমিক একটা রুপরেখা করা হয়েছে। পরবর্তী সভাগুলোতে এগুলো আরো বিশ্লেষণ করা হবে। 

বাফুফের চার সহ-সভাপতি ও তিন কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়ে এই টিকিট বন্টন কমিটি। বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এই কমিটির আহ্বায়ক। কাজী নাবিল ও ইলিয়াস হোসেন সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। সভায় তাদের এই পুরস্কারের জন্য বাফুফের পক্ষ থেকে সভাপতি কাজী সালাউদ্দিন ফুলেল শুভেচ্ছা জানান। 

এমএসএম / এমএসএম

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!