২০ বছরের মধ্যে রাশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি
ইউক্রেনে হামলার পরিণতি হিসেবে রাশিয়ায় মূল্যস্ফীতির হার গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলে দেশটির বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট সম্প্রতি এ পরিসংখ্যান প্রকাশ করেছে। খবর এএফপির।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ বছর মূল্যস্ফীতি ২৩ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৪ সালে তা কমে ৪ শতাংশে নামতে পারে। রোসস্ট্যাট জানিয়েছে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ২০ দশমিক ৫ শতাংশ। কোনো কোনো খাদ্যপণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এরপর পশ্চিমা দেশগুলো রপ্তানিসহ নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়ায় আগে থেকেই মূল্যস্ফীতি বাড়ছিল। এর কারণ ছিল, করোনা-পরবর্তী চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাতে বাড়তি মাত্রা যোগ করেছে।
যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, তাদের ওপর নিষেধাজ্ঞার কারণে পশ্চিমারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির