ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ছেলের হাতে বাবা খুন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:৫৪

জয়পুরহাটের পাঁচবিবি বরণ গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে তার বাবা আব্দুল কাদেরের (৭০)  মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) সকালে পাঁচবিবি উপজেলা বরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান মাহমুদকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ছেলে খাটের পায়া দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার