ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রসুন-ডিমের বাজার চড়া, বেড়েছে সবজির দামও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১:০

গত কয়েক দিনের বৃষ্টির অজুহাতে বাজারে সব ধরনের সবজির সঙ্গে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও। এর মধ্যে রসুন, ডিম, পেঁপে, টমেটো, গাজর, কাঁচা মরিচের দাম বেশি বেড়েছে। রসুনের দাম বেড়ে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১১০ টাকা। ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ১০৫-১০৮ টাকা ছিল। টমেটো ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালো মানের গাজর ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোববার (১৫ মে) রাজধানীর কাপ্তানবাজার, শনির আখড়া ও কাজলা কাঁচা বাজারে এমন চিত্র দেখা গেছে।

কাজলা কাঁচা বাজারের সবজি বিক্রেতা আশরাফ হোসেন  বলেন, ঈদের পরের সব সবজির দাম আনুপাতিক হারে বেড়েছে। কারণ সব মানুষ ঈদের ছুটি শেষে ঢাকা আসায় চাহিদা বেড়েছে। এ কারণে সবজির দামও বেড়েছে। এছাড়া টানা বৃষ্টির একটা প্রভাবও রয়েছে।

কাপ্তান বাজারের ব্যবসায়ী খবির উদ্দিন বলেন, পাইকারি বাজারেও সব পণ্যের দাম বেড়েছে। রাজধানীর শ্যামবাজারে রসুন ১৩৫ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, টমেটোর দাম কেজিপ্রতি ৭০-৮০ দরে বিক্রি হচ্ছে। ঈদের পরের সপ্তাহে টমেটোর কেজি প্রতি দাম ছিল ৪০ টাকা। এছাড়া কাঁচা মরিচের দাম বেড়ে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে সজনে ৮০ টাকা, নতুন কচুমুখি ৮০ টাকা, করলা ৬০, পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদের পর পেঁপের দাম কেজি ছিল ৪০ টাকা। পটল, মূলা, বরবটি ৫০ টাকা করে, ঢেঁডস, ঝিঙ্গা, চিচিঙ্গা ৪০ টাকা করে এবং বগুড়ার লাল আলু ৩০ টাকা, সাদা আলু ২০, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঈদের আগে ও পরের সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা কেজি।

অন্যদিকে মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০, ফুলকপি ৫০, বাঁধাকপি ৪০ এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।কাপ্তান বাজারের সবজি ক্রেতা চাকরিজীবী সানোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে , কি আর বলবো ভাই। সব সবজিরই দাম বেশি। গত সপ্তাহে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছিলাম ২০ টাকায়। আজ কিনলাম ৩০ টাকায়। 

আরেক ক্রেতা সগির উদ্দিন বলেন, কখন যে কোন সবজির দাম বাড়ে আমরা কিছুই বুঝতে পারি না। দোকানিরা যে দাম বলে আমাদের সেই দামেই কিনতে হয়। সরকারের পক্ষ থেকে কাঁচা বাজারও মনিটরিং করা উচিত।

এমএসএম / জামান

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

বেগুন ও শিমের চড়া দাম, বাকিগুলো ৬০ থেকে ৮০ টাকা

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

ভরিতে সোনার দাম বাড়ল ৩৮৫০ টাকা

মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্তে এসেছে পরিবর্তন