ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আদম পাচার চক্রের প্রতারণায় সৌদিতে পালিয়ে বেড়াচ্ছে দুই যুবক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২২ রাত ৯:৮
ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশনের দুই যুবক আদম পাচারকারীর খপ্পরে পড়ে সৌদি আরবে মানবেতর জীবন কাটাচ্ছেন। জেলার সোনালী আলো ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৭ লাখ টাকা চুক্তিতে দুজন সৌদি আরব গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় আদম ব্যবসায়ী মঞ্জু হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বোরহানউদ্দিনের আদম ব্যবসায়ী  মঞ্জু হাওলাদারের মাধ্যমে ৭ লাখ টাকায় মার্কেটে ট্রলিম্যানের কাজের চুক্তিতে সোদি ভিসা সংগ্রহ করেন তারা। পরে গত ৫ ফেব্রুয়ারি দুজন সৌদি আরবে যাওয়ার পর থেকে ভিসা জটিলতায় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী দুই যুবক তজুমদ্দিন উপজেলার শিবপুর নতুন হাটসংলগ্ন কাদির মাস্টার বাড়ির রহিম পাটওয়ারীর ছেলে মো. রাকিব এবং তার ভাগ্নে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরআইচা গ্রামের মঞ্জু রহমান ফরাজীর ছেলে সজীব ফরাজী। 
 
রোববার (১৫ মে) প্রবাসী রাকিবের পিতা রহিম পাটওয়ারী তজুমদ্দিন প্রেসক্লাবে লিখিত অভিযোগে জানান, মঞ্জুর হাওলাদার বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছে। আমার ভাই ও ভাগ্নেকে তার মালিকানাধীন সোনালী আলো ট্রাভেলসের মাধ্যমে শপিংমলের কর্মী হিসেবে ৭ লাখ টাকা চুক্তিতে সৌদি আরবে পাঠাই। সেখানে যাওয়ার পর তাদের যে কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলেছে, তা না দিয়ে তার লোকেরা দুজনকে অন্য জায়গায় আটকে রেখেছে। 
 
সজীবের বাবা মঞ্জু ফরাজী জানান, এর আগে অন্য কাজ দেবে বলে তিনবার আমার ছেলেসহ দুজনকে অন্য কোম্পানির কাছে হস্তান্তর করে দেয়। পরে রাকিব ও সজিব সেখান থেকে পালিয়ে বাড়িতে ফোন করে। এখন দুজনেই সৌদি পুলিশের ভয়ে না খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। এই নিয়ে মঞ্জুর হাওলাদারকে জানালেও কোনো কর্ণপাত করছে না। আমরা বোরহানউদ্দিন থানায় অভিযোগ করেও এখনো কোনো সুরাহা পাইনি। 
 
নাম প্রকাশ না করার শর্তে আরো এক ভুক্তভোগী অভিযোগ করেন, গত ১২ এপ্রিল (সোমবার) ৩ জন যাত্রীর ফ্লাইট হওয়ার কথা হলেও তাদের এখনো ফ্লাইট হয়নি। তাদের মধ্যে একজন জানিয়েছেন, আমাদের ফ্লাইট দেবে বলে এক সাপ্তাহ আগে ঢাকায় আনা হয়। কিন্তু এখনো কোন খোঁজখবর নেই। 
 
এদিকে সোনালী আলো ট্রাভেলসের মাধ্যমে সারাদেশ থেকে শত শত যুবককে প্রবাসে চাকরি দেয়ার নাম করে প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
 
প্রতিষ্ঠানটির বোরহান উদ্দিন অফিসের কর্ণধার ও মঞ্জু হাওলাদারের সহোদর রিপন হাওলাদার দাবি করেন, আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে প্রবাসে কর্মী পাঠিয়ে আসছে। এধরনের অভিযোগ সত্য নয়। রাকিব ও সজীব সৌদি যাওয়ার পর পালিয়ে গেছে। পরে তাদের আত্মীয়রা থানায় অভিযোগ করলে সেখানে একটা সমঝোতা হয়েছে। আমরা ১ লাখ টাকা দিয়ে তাদের অন্য কোম্পানিতে  আকামা দেয়ার ব্যবস্থা করছি।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়