ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ১৪’শ পিস ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইচসহ একজন আটক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-৫-২০২২ রাত ১১:৯
জয়পুরহাটের আক্কেলপুরে ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ আইচসহ গাউস মো. শহীদুন নবী রিয়ন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
রবিবার দুপুরে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তরিকুল ইসলামের ছেলে গাউস মো. শহীদুন নবী রিয়নকে (৩৬) আটক করে। এসময় তার বাড়িতে তল্লাশী করে একটি আলমারির নিচের ড্রয়ার থেকে চামড়ার কালো হাত ব্যাগে থাকা দুইশত পিস করে সাতটি পলিথিনে মোড়ানো ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম মিথাইল এ্যামফিটামিনযুক্ত ক্রিষ্টাল মেথ আইচ এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সহ তাকে আটক করা  হয়েছে এবং আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ধৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ