ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পি কে হালদারের টাকার সন্ধান করছে ইডি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৫-২০২২ সকাল ৯:৫৮

বাংলাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ পাচারকারী পি কে হালদারের ব্যাপারে তদন্তে নেমে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আগেই জানতে পেরেছিল যে, হুন্ডির মাধ্যমে এ অর্থ ভারতে আনা হয়েছে। এবার নথিপত্র জালিয়াতি করে কিভাবে সেই টাকা পাচারের সক্রিয় হয়ে উঠেছিল চক্রটি, সে বিষয়ে খোঁজ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

হুন্ডির টাকায়, কোথায়, কত সম্পত্তি কেনা হয়েছে, তারও সন্ধান চলছে। মূল অভিযুক্ত প্রশান্তকুমার হালদারসহ ছয়জনের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, আধার এবং ভোটার কার্ড পেয়েছেন তদন্তকারী সংস্থার অফিসাররা।

জানা গেছে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রভাবশালী কারও মদদে তা বানানো হয়েছিল। তার ফলে এ রাজ্যে আত্মগোপন করে থাকতে সমস্যা হতো না। তারা নিজেদের এখানকার বাসিন্দা বলেই পরিচয় দিতেন।

বাংলাদেশে প্রায় ১০ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতির মামলায় তদন্ত করতে গিয়ে প্রথমে পেশায় মাছ ব্যবসায়ী সুকুমার মৃধাকে আটক করে ইডি। তাকে জেরা করে বাকিদের খোঁজ মেলে। তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন, কোন রুটে হুন্ডির টাকা পশ্চিমবঙ্গে আসত। তা পাচারের পর, কার মদতে সেই টাকা দিয়ে নামে এবং বেনামে সম্পত্তি কেনা হতো। বিপুল অর্থ গেলই বা কোথায়?

এ রাজ্যের অশোকনগর, দমদম এবং কলকাতাসহ নানা জায়গায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ছাড়াও তার ভাই গণেশ হালদারসহ বাংলাদেশের বাসিন্দা ইমাম হোসেন, স্বপন মৈত্র ও উত্তম মৈত্র এবং আমানা সুলতানা ওরফে শর্মি হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। শর্মি জেলে থাকলেও, বাকিদের জেরা করছেন ইডি অফিসারেরা।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক