ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আমির খসরু'র মায়ের লাশ উদ্ধার


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ১:৪৫

পিরোজপুরের নিজ বাসা থেকে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু'র মা সেতারা হালিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগ রাতে শ^াসরোধ করে সিতারা হালিমকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাস ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয় । 
নিহত সিতারা হালিম (৭৪) পিরোজপুর পৌরসভার সিআই পাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী। সিতারা হালিমের মেয়ে সালাম আরজু জানান, শহরের সিআইপাড়া এলাকার তাদের নিজেদের বাসভবনের ২য় তলায় তার মা একা থাকতো। গতকাল রোববার রাতে সর্বশেষ তার মায়ের সাথে কথা হয়। আজ সকালে তাদের বাসায় রং করার জন্য আব্দুল কুদ্দুস নামের একজন তাদের বাসায় এসে দরজায় ডাকাকাকি করলেও তার মা দরজা না খুললে সে বাসার নিচের তলায় ভাড়াটিয়ার কাছে বিষয়টি জানান। পরে অনেক সময় অতিবাহিত হলেও দরজা না খুললে ভাড়াটিয়া ও রং মিস্ত্রী পিছনের দরজা দিয়ে ডাকতে গেলে তারা দেখতে পায় পিছনের দরজা খোলা আছে। তখন তারা বাসায় ভিতরে ডুকে দেখতে পায় তার মা সিতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাসার ভাড়াটিয়া তাকে বিষয়টি ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী বাসায় এসে তার মা ঘরের মেঝেতে পড়ে আছে এবং তার গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমারি ও আসবারপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। এ সময় তারা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, মৃত অবস্থায় সিতারা হালিম নামে এক বয়স্ক নারীকে হাসপাতালে আনা হয়েছিলো। তার গলায় আঘাতের চিহ্ন আছে। 
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, সকালে খবর পেয়ে পুলিশ সিতারা হালিমের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ^াসরোধ করে রাতে তাকে হত্যা করে ঘরের ভিতরে ফেলে রাখা হয়েছিলো। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত