রূপগঞ্জে গভীর রাতে বসতবাড়িতে হামলা, পত্রিকার তিন হকারসহ আহত-৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন গভীর ঘুমন্ত অবস্থায় পত্রিকা হকারের বসতবাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পত্রিকার তিন হকারসহ ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। গত রবিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব এলাকায় ঘটে এ ঘটনা। এ বিষয়ে আহতদের ভাই পিয়ার আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
অভিযোগ ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, হাটাবো এলাকার হযরত আলী ও তার দুই ছেলে ফারুক ও মোহাম্মদ আলী উপজেলার বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করে করেন। একই এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমানের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গভীর রাতে প্রতিপক্ষ আব্দুর রহমান (৩৫), মকবুল (৫০), রনি (২৮), ইউনুছ (৩৬), সোলেমান (৪০), শাহানারা (৪৫), সনিয়া (২৮), শামীম(৩০)সহ অজ্ঞাত আরো ২০/২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পত্রিকার হকার হযরত আলীর বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা বসতঘরের দরজা, জানালা ভাংচুর করতে থাকলে হযরত আলী ও তার পরিবারের লোকজন বাঁধা প্রদান করেন। এসময় হামলাকারীরা হযরত আলী ও তার দুই ছেলে ফারুক ও মোহাম্মদ আলীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় মোহাম্মদ আলীর স্ত্রী শাহিদা আক্তার তাদের বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় উদ্ধার হয়ে আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত