ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় চুরির দায়ে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ৪:০

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে চুরির দায়ে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। ইতিমধ্যে মারধর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার দুই যুবক -ওই গ্রামের আ. রশিদ শেখ এর ছেলে মো. ফরিদ শেখ ও আ. রউব শেখ এর ছেলে তরিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ মে) সকালে ইউপি সদস্য কালাম সহ ৩/৪ জন ওই দুই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের নান্নু শেখ এর দোকানের সামনে গাছের সঙ্গে বেঁধে শারিরীক নির্যাতন চালায় এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়।
 
নির্যাতনের শিকার ফরিদ শেখ বলেন, একই গ্রামের জন প্রতিনিধি জাফর মুন্সীর ছেলে কালাম মুন্সি (৩০) (বর্তমান কোটাকোল ইউপি সদস্য) আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বোচা শেখের ছেলে নান্নুর দোকানের পাশে গাছের সঙ্গে আমাকে ও তরিকুলকে বেধে নির্মমভাবে নির্যাতন করে এবং শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয় মাটিয়াডাংগা গ্রামের ইছাহাক মুন্সির ছেলে আজমল মুন্সী (৪৫), জাফর মুন্সীর ছেলে কালাম মুন্সী (৩০), (বর্তমান মেম্বার), কালাম জহুর মুন্সির ছেলে কোরবান (৩৫), বোচা শেখের ছেলে বেলায়েত শেখ ( ৫০) ও নান্নু শেখ ৪০) সহ ৬/৭ জন। এ ঘটনার নেতৃত্ব দেন ওই ইউপি সদস্য কালাম।

উল্লেখ্য, আজমল মুন্সি একটি হত্যা মামলা ও দুদকের ১০ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি। নির্যাতনের শিকার তরিকুল ইসলাম বলেন, মিথ্যা ছাগল চুরির ঘটনায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে এবং আমার শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দিয়েছে ওরা। বর্তমানে আমি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আমরা ওদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

এ ঘটনায় ওই ইউপি সদস্য কামালের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম, তাদের গাঁজা খেতে নিষেধ করে ছেড়ে দেই।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন