ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬ দফা দাবি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৫-২০২২ রাত ১০:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করে বলেন, বিদেশিদের সঙ্গে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি। তিনি দলটির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির নেতাকর্মীকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এসময় অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিবন্ধী মানুষের পক্ষে সরকারের নিকট ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহÑ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীর কার্যালয় এর বাড়িটি সংস্থার নামে স্থায়ীভাবে বরাদ্দ প্রদান করতে হবে। সকল মন্ত্রণালয়ে ২০২২-২৩ অর্থ বছরে দৃষ্টি প্রতিবন্ধীদের অনুকূলে বাজেট বরাদ্দ রাখতে হবে। প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকার স্থলে ১হাজার টাকা করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারি, আধা-সরকারি হাসপাতালে যেন তাদের কোন ভোগান্তি বা হয়রানির শিকার না হতে হয় এবং তারা যেন বিনামূল্যে চিকিৎসার সুযোগ পায়। দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্যতার ভিত্তিতে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং প্রতিবন্ধীদের পরিবার থেকে কমপক্ষে ১ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেন ভিক্ষাবৃত্তি দুর করা হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য দেন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি