দক্ষিণাঞ্চলের ৫ নদীর পানি বিপদসীমার উপরে
বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় আসানি চলে গেলেও এর প্রভাব থেকে যাওয়ায় ধারাবাহিকভাবে নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম।
তিনি জানান, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩টি নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ৯টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। এরমধ্যে ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (প্রকৌশল) আহসান আলম জানান, বরিশালের কীর্তনখোলা নদী, ঝালকাঠির বিশখালী, মির্জাগঞ্জের বুড়িশ্বর, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভোলা খেয়াঘাট এলাকার তেঁতুলিয়া নদীর পানি ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি তিন সেন্টিমিটার উপর দিয়ে, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ৪১ সেন্টিমিটার উপর দিয়ে, বরগুনা জেলার বিশখালী নদীর পানি ৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং পাথরঘাটা উপজেলার বিশখালী নদীর পানি ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বিপদসীমার নিচে নেমে গেলে এসব এলাকায় নদীভাঙন দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।
জামান / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত