ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে যোগ না দেয়ার আহবান এরদোগানের
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দিতে চাওয়ার সিদ্ধান্তে ভেটো দেবে তুরস্ক বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, তুরস্কের ওপর যেসব দেশের নিষেধাজ্ঞা রয়েছে, তাদের ন্যাটোতে যোগদানের পক্ষে সমর্থন দেবেন না তিনি।
এর আগে দেশ দুটির বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের আশ্রয় দেয়ার অভিযোগ করেন এরদোগান। ২০১৯ সালে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে বাধা দিতে সুইডেন দেশটিতে অস্ত্র বিক্রি স্থগিত করেছিল বলেও অভিযোগ করেন তিনি। তাকে রাজি করাতে আলোচনার জন্য দেশ দুটির কূটনৈতিক প্রতিনিধিরা যেন আঙ্কারায় না যান, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।
গতকাল সোমবার ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্তের ঘোষণা দেয় সুইডেন। দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন জানান, নিরাপত্তার জন্য এ পদক্ষেপের পক্ষে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্ট। আগামী কয়েক দিনের মধ্যেই ন্যাটোতে সুইডেনের প্রতিনিধি জোটটিতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন।
এর একদিন আগে রোববার পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করেই ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্তের ঘোষণা করে ফিনল্যান্ড।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির