ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অবরুদ্ধ মারিওপোল থেকে আহত সেনাদের উদ্ধার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ১১:২৮

দুই মাসের বেশি সময় ধরে মারিওপোলের একটি ইস্পাত কারখানায় অবরুদ্ধ থাকা দুই শতাধিক ইউক্রেনীয় সেনাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলেছেন, এদের মধ্যে ৫৩ জন মারাত্মকভাবে আহত সৈন্যকে নোভোয়াজোভস্ক শহরে নেয়া হয়েছে। আরো ২১১ জনকে মানবিক করিডর ব্যবহার করে ওলেনিভকা শহরে পাঠানো হয়েছে। খবর বিবিসির। 

হানা মালিয়ার বলেন, রাশিয়ার যেসব সৈন্যকে বন্দি করা হয়েছে তাদের সঙ্গে এই সৈন্যদের বিনিময় করা হবে। অর্থাৎ ইউক্রেন এই আহত সৈন্যদের ফিরে পাবে, যখন তারা তাদের কাছে আটক রাশিয়ার সৈন্যদের ছেড়ে দেবে।

এদিকে, মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তার এক ভিডিওবার্তায় বলেছেন, ইউক্রেনের সৈন্য, গোয়েন্দা বাহিনী, মধ্যস্থতাকারী এবং তাদের সঙ্গে রেড ক্রস ও জাতিসংঘ এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন ইউক্রেনের এই সব নায়কদের জীবিত অবস্থায় প্রয়োজন।

মালিয়ার বলেন, ইউক্রেনের সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, ন্যাশনাল গার্ড এবং বর্ডার গার্ড যৌথভাবে এই উদ্ধার অভিযান করেছে তাদের বাঁচাতে, যারা সেখানে আটকে ছিল। তারা তাদের ওপর অর্পিত নির্দেশ ও দায়িত্ব পুরোপুরি পালন করেছে।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক