রাজশাহীতে সয়াবিনকাণ্ডে যুক্ত হলো বোতল থেকে ড্রামে ঢালার ভিডিও
সারাদেশে যখন সয়াবিনকাণ্ডে সবাই মাতোয়ারা, এমন সময়ে ফেসবুকে ভেসে উঠল কোন এক গোডাউনে নতুন নতুন সব বোতলের মুখ খুলে ড্রামে ঢালা হচ্ছে সয়াবিন তেল। কী কারণে বোতল খুলে ড্রামে ঢালা হচ্ছে ব্র্যান্ডের সয়াবিন তেল? তবে কি বোতলজাত সয়াবিন তেলের থেকে খোলা তেলের দাম বেশি?
ভিডিওটির সূত্র ধরে অনুসন্ধান করে জানা গেল, এটি রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি পশ্চিম পাড়ার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশের ঘটনা। তেল ব্যবসায়ীর নাম রজব আলী বাবু, পিতা জারমান সর্দার। গোডাউনটি তার আপন বড় ভাই মাহাবুলের। যদিও গোডাউনটি একটি ডেকোরেটরের গোডাউন এবং ভিডিওতে তেল ঢালতে দেখা যাচ্ছে রজব আলী বাবুর কর্মচারী সুজনকে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, দেশব্যাপী তেল মজুদকারীদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নিতে দেখে তিনি তড়িঘড়ি করে তার মজুদকৃত সব তেল ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলেন। বাকিগুলো ড্রামে ভরে খোলা তেল হিসেবে রাখছেন। পরে ওই খোলা তেল আবারো বোতলজাত করে খুচরা বাজারে বিক্রি করছেন।
তারা আরো জানান, মাত্র কয়েক দিন এই সয়াবিন তেল মজুদ ও জালিয়াতি ব্যবসা করে রজব আলী এখন কোটিপতি। তিনি তার ব্যবসার অবৈধ সব কারবার নিজের গোডাউন বাদ দিয়ে ভাইয়ের ডেকোরেটরের গোডাউনেই করে থাকেন। তিনি পণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট মেম্বার। বিভিন্ন সময় বিভিন্ন পণ্য মজুদ করে বাজারজাত করেন।
একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সরকারকে বেকায়দায় ফেলতে এবার যুক্ত হয়েছেন ভোজ্যতেল মজুদ ও সংরক্ষণ ব্যবসায়। তার বিরুদ্ধে আয়বহির্ভূত অর্থ হাতিয়ে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ারও অভিযোগ আছে।
মুঠোফোনে জানতে চাইলে তেল কারবারি রজব আলী বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, এই ভিডিওটা অনেক দিন আগের। তাছাড়া বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমার তেলের চালানগুলো আসে। সেদিন সাহেববাজার কুরিয়ার সার্ভিস থেকে ভ্যানে করে আনার সময় কিছু বোতল ফেটে যায়। সেগুলোই আমি ড্রামে ঢালতে নির্দেশ দিয়েছিলাম।
এমএসএম / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
Link Copied