ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মুশফিককে ছাড়িয়ে ইতিহাস তামিমের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ১১:৫৮

তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের মধ্যে যেন ইঁদুর-বিড়াল খেলা চলছে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের দৌড়ে পাল্লা দিয়ে ছুঁটছেন এই দুইজন। কখনো মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম, কখনো আবার তামিমকে টপকে সবার ওপরে উঠছেন মুশফিক। এবার আবার সতীর্থ মুশফিককে পিছনে ফেলে চূড়ায় উঠলেন বাঁহাতি ব্যাটিং ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৪৮৪৮ রানে শুরু করেন তামিম। মুশফিকের সংগ্রহে আছে ৪৯৩২ রান। দলের হয়ে নিজেদের প্রথম ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দারুণ শুরু পেয়েছেন তামিম। ব্যক্তিগত সংগ্রহ যখন ৮৫ রান ছাড়িয়েছে, তখনই মুশফিকে পিছনে ফেললেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় টেস্টে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। গড়লেন ইতিহাস। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা এই ব্যাটসম্যান বর্তমানে ৮৬ রানে ব্যাট করছেন।

তবে তামিম কতক্ষণ শীর্ষস্থান ধরে রাখে সেটিই এখন দেখার বিষয়। চট্টগ্রাম টেস্টে এখনো ব্যাট হাতে না নামা মুশফিকের সামনেও সুযোগ থাকছে এই ম্যাচেই তামিমকে টপকে আবার চূড়া দখলে নেওয়ার। যেভাবে হাত ধরাধরি করে দৌড়াচ্ছেন দুইজন, তাতে তাদের এই শীর্ষে ওঠার ইঁদুর-বিড়াল খেলা সহসা শেষ হচ্ছে না।

এমএসএম / এমএসএম

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!