ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তামিমের-জয়ের ব্যাটে স্বপ্নের সেশন পার বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ১২:৭

চট্টগ্রাম টেস্টে স্বপ্নের মতো এক সেশন কাটাল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালটা লেখা হলো তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়ের নামে। এই সেশনে একাধিক অর্জনের সাক্ষী হয়েছে স্বাগতিকরা। দাপুটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কান বোলারদের শাসন করে বাংলাদেশ দলকে সুবিধাজনক অবস্থানে নিচ্ছেন দুই ব্যাটসম্যান তামিম আর জয়।

মঙ্গলবার এই সেশন শেষে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৭ রান। যেখানে সেঞ্চুরির পথে হাঁটা অভিজ্ঞ তামিম ৮৯ এবং তরুণ ব্যাটসম্যান জয় ৫৮ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন। তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে এখনো ২৪০ রানে পিছিয়ে অধিনায়ক মুমিনুল হলের দল। 

এই সেশনে অর্জনের খাতা ভারি করেছে তামিমের অর্ধশতক, একই পথে হেঁটেছেন জয়। সঙ্গে মুশফিকুর রহিমকে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রনের মালিক বনে গেছে তামিম। পাশাপাশি টেস্টে ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে ১০০ রান তুলেছে বাংলাদেশ। তামিম-জয়ের এই জুটির পূর্বে ২০১৭ সালের মার্চে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা, সেটাও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

এমএসএম / জামান

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!