মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না মদের বোতল
চলতি মাসের ১৫ জুন এক সংবাদ সম্মেলনে নিজের সামনে থাকা মদের বোতল সরিয়ে রেখেছিলেন ফরাসি তারকা ফুটবলার পল পগবা। সেই ঘটনাটি গুরুত্ব সহকারেই নিয়েছে উয়েফা। চলতি উয়েফা-২০২০ আসরে এখন থেকে মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চত করেছে ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।
উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে সময়ের অন্যতম সেরা দল জার্মানিকে ১-০ গোল ব্যবধানে হারিয়েই এবারের আসর শুরু করে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা নির্বাচিত হন দলীয় মিডফিল্ডার পল পগবা।
ম্যাচ শেষে পুরস্কার নেয়ার পর সাংবাদ সম্মেলনে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। সেখানে বসে দেখতে পান তার সামনে কোক ও পানির বোতলের সঙ্গে একটি হেইনেকেন বিয়ারেরও বোতল রাখা। তাই তিনি সেটি সরিয়ে নিচে নামিয়ে দেন।
পগবা এই বিষয়টিকে প্রাধান্য দিয়েছে উয়েফা। মূলক এ কারণেই সামনের দিনগুলোতে আর কোনো মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। এখন থেকে সংবাদ সম্মেলনের আগে দলের কাছে জানতে চাওয়া হবে কোন খেলোয়াড় আসছেন এবং সামনে হেইনেকেন বিয়ারের বোতল রাখা যাবে কিনা।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ