ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ পর্যায়ের দল নয় আর্সেনাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২২ দুপুর ১২:১০

টটেনহামের কাছে হেরে রেফারির ঘাড়ে দোষ চাপিয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। তবে সোমবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারের পর আর কোনো রাখঢাক করলেন না এই স্প্যানিয়ার্ড, পুরো দলকেই কাঠগড়ায় তুললেন। সঙ্গে জোরগলায় জানিয়ে দিলেন, এখনো চ্যাম্পিয়ন্স লিগ পর্যায়ের হয়ে উঠতে পারেনি এই আর্সেনাল দলটি।

নিউক্যাসলের সঙ্গে হারের ফলে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে আর্সেনাল। নগর প্রতিদ্বন্দ্বী টটেনহামকে চ্যাম্পিয়ন্স লিগের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে আরতেতার দল। আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে থাকা টটেনহাম মৌসুমের শেষ ম্যাচে অবনমিত হয়ে যাওয়া টেবিলের তলানির দল নরউইচ সিটির বিপক্ষে অন্তত ড্র করলেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে, কারণ গোল ব্যবধানে দলটি আর্সেনালের চেয়ে অনেক এগিয়ে আছে।

অপরদিকে নিজেদের শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে জয়ও আর্সেনালের জন্য যথেষ্ট হবে না চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাবার জন্য। নিজেরা জয় পাওয়ার সঙ্গে নরউইচের বিপক্ষে টটেনহাম হারলেই কেবল চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ধরা দেবে আরতেতার দলের কাছে।

আর্সেনাল কোচ মিকেল আরেতেতা তাই চ্যাম্পিয়ন্স লিগের দৌড় আনুষ্ঠানিকভাবে শেষের আগেই সাফ বলে দিলেন, ‘নিউক্যাসল আমাদের চেয়ে দশগুণ ভালো খেলে জিতেছে। এটা খুবই হতাশাজনক। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাওয়া একটা দলের পারফরম্যান্স যে পর্যায়ের হওয়ার কথা, আমাদের পারফরম্যান্স তার ধারেকাছেরও ছিল না।’

২২ মে রাত নয়টায় ঘরের মাঠে এভারটনের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে সেই ম্যাচে নিজেদের তো জিততেই হবে, সঙ্গে টটেনহাম-নরউইচ ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে গানারদের।

এমএসএম / এমএসএম

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!