রামেকের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টা থেকে শুক্রবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) একদিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে নয়জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন ও নাটোরের একজ রয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁর একজন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর দুজন এবং নাটোরের একজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন ৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭০ জন এবং উপসর্গ নিয়ে ২৫৩ জন ভর্তি রয়েছেন।
তিনি আরো জানান, রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ।
জামান / জামান
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে
সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ
টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট