ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে মসিকের মশকনিধন কার্যক্রম জোরদার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-৫-২০২২ বিকাল ৫:৩২

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন ও বিস্তার রোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ১২ মে থেকে চলমান এ মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের ১নং জোনের ওয়ার্ডসমূহ মশক নিধন সমাপ্তের পর এখন ২নং জোনের ওয়ার্ডসমূহে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৬০ জন মশক নিধনকর্মী দ্বারা এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড এবং হটস্পটসমূহকে বিশেষ নজর দিয়ে পরিচালিত এ কার্যক্রম ২২ মে শেষ হবে।

এডিস মশা বাসা বড়ি, আঙিনা বা যে কোনো স্থানে ৩ দিনের বেশি জমা পরিষ্কার পানিতে বংশবিস্তার ঘটাতে পারে বলে জনসচেতনতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। চলমান ক্রাশ প্রোগ্রাম যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং কর্মকর্তাগণ নিয়মিত তদারকি করছেন।

৩নং ওয়ার্ডের কাচিঝুলি এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এ সময় তিনি বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন বরাবরের মতই অত্যন্ত গুরুত্ব দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। মাননীয় মেয়র মো. ইকরামুল হক টিটু এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন। এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। তবে কোনো নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানের জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

পরিদর্শনকালে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শরিফুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. আশফিয়া আমরিন, ডা. তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত