ফিফটি করে তামিমকে টপকে গেলেন মুশফিক, ৫০ লিটনেরও
বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইটা চলছেই। আজ দুপুরে সেঞ্চুরি করেন তামিম, তার আগে টপকে গিয়েছিলেন মুশফিকের রেকর্ডটাকে। তবে সেই রেকর্ডটা মুশফিক টিকতে দিলেন মাত্র ঘণ্টা দুয়েক। ৫০ করলেন, সঙ্গে সঙ্গে তামিমকে দুইয়ে ঠেলে বনে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। তার আগে তার সঙ্গী লিটন দাসও পেয়েছেন পঞ্চাশের দেখা।
তামিম আর মাহমুদুল হাসানের কল্যাণে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে ফিফটির পর মাহমুদুলের বিদায়ের পরই যেন কিছুটা বিপদেই পড়ে যায় স্বাগতিকরা। অপর পাশে তামিম ছিলেন বটে, কিন্তু এপাশ থেকে একে একে বিদায় নেন তিনে নামা নাজমুল হোসেন ও মুমিনুল হক। ১৮৪ রানে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
এরপরই উইকেটে আসেন মুশফিক, শেষ ৮ ইনিংসে যার ফিফটিই ছিল মোটে একটি। শুরুতে মুশফিক অবশ্য এগিয়েছেন বেশ রয়েসয়েই। ওপাশে তামিম ছিলেন সপ্রতিভ।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!