ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সভাপতি ড. দেবাশীষ, সম্পাদক ড. রুহুল


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-৫-২০২২ বিকাল ৫:৪৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি)র মহাপরিচালক ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. দেবাশীষ সরকার-কে সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত এ কমিটি আগামী দুই (০২) বছরের জন্য সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। 
 
গত ১৩ মে শুক্রবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বি-বার্ষিক সম্মেলনে এ কার্যকরী কমিটি গঠন করা হয়। সমিতির সদ্য বিদায়ী সভাপতি ড. সৈয়দ নূরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। 
 
বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুবা জাহান, সহ-সভাপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বারি’র কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ বারি’র কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান, প্রকাশনা সম্পাদক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল মালেক, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতাউর রহমান। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের ১২ জন বিশিষ্ট কীটতত্ত্ববিদ সমিতির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন।

এমএসএম / জামান

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন