ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তামিমের সাজানো বাগানে ফুল ফোটাচ্ছেন মুশফিক-লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২২ বিকাল ৫:৪৯

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে ব্যাটিং সামর্থ্যের সর্বোচ্চ প্রদর্শনী করছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বোলার-ফিল্ডারদের খাটিয়ে, হতাশায় ডুবিয়ে রানপাহাড়ে চড়ার মঞ্চ প্রস্তুত করে ফেলেছে টাইগাররা। স্বাগতিকরা মাত্র ৩ উইকেট হারিয়েই করে ফেলেছে ৩১৮ রান।

নিজ শহরে সেঞ্চুরি হাঁকিয়ে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। তাকে দারুণ সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়। মাঝে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক হতাশ করলেও, তামিম আহত হয়ে অবসর নেওয়ার পর বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে পরিস্কারভাবেই চালকের আসনে বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৯৭ রানে। জবাবে এরই মধ্যে ৩ উইকেটে ৩১৮ রান করে ফেলেছে বাংলাদেশ। সফরকারীদের সংগ্রহ ছাড়িয়ে যেতে বাংলাদেশের প্রয়োজন আর ৭৯ রান।

নিজ শহরের মাঠে মাত্র দ্বিতীয়বারের মতো টেস্ট সেঞ্চুরি করে ১৩৩ রানে অপরাজিত রয়েছেন তামিম। তবে দ্বিতীয় সেশনের পর পানিশূন্যতার কারণে পেশিতে টান লেগে আহত অবসর নিয়েছেন তিনি। ফলে শেষ সেশন পুরোটাই খেলেছেন মুশফিক ও লিটন। দুজনই তুলে নিয়েছেন ফিফটি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে