ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গজারিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১৭-৫-২০২২ বিকাল ৬:১৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মে) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার টেংগারচর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেভেন হ্যাভেন রেস্টুরেন্টে এ আলোচনা সভায় গজারিয়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মহসিন চৌধুরীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া  উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
 
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু তালেব ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মো. বিল্লাল হোসেন। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে উপস্থিত ছিলেন- প্রবীণ মো. দাইয়ুম খান, আলহাজ বোরহান উদ্দীন দেওয়ান, মো. হাবিবুর রহমান, মো. বজলুর রহমান সরকার, দেলোয়ার হোসেন, মো. শাহআলম, মোস্তফা সারোয়ার বিপ্লব, আল আমিন প্রধান, মেহেদী হাসান সবুজ, উপজেলা যুব লীগ নেতা আবুল বাশার, আজিজুল হক পার্থ, উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান তালুকদার তপন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোতালেব পাঠান মতু, ইউপি সদস্য সাখাওয়াত মেম্বার, শামছুল হুদা খান মাখন, দীল ইসলাম শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বেলাল ভূঁইয়া, রানা সরকার প্রমুখ।
 
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও র‍্যালি বের করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান