ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অরুণাচল সীমান্তের কাছে চীনের সামরিক কাঠামো তৈরির অভিযোগ ভারতের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১০:৪৭

ভারতের পূর্ব সীমান্তে অরুণাচলের খুব কাছে চীনের সেনাবাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাম তৈরি করেছে বলে দাবি করছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক প্রয়োজনে ওই গ্রাম তৈরি করা হয়েছে বলেও দাবি ভারতের। 

সাম্প্রতিক সময়ে চীন যেসব এলাকায় অতি সক্রিয়তা দেখিয়েছে তা হলো- লুংরো লা, জিমিথাং এবং বুম লা। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীও ওই এলাকায় নজরদারি নেটওয়ার্ক বাড়িয়েছে।

ভারতীয় সেনার পূর্ব কমান্ডের প্রধান লেফটন্যান্ট জেনারেল আরপি কালিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অরুণাচল সীমান্তে চীন প্রচুর কাঠামো তৈরি করছে। এরমধ্যে বিমানবন্দর এবং রেল যোগাযোগের নির্মাণকাজ যেমন হয়েছে, তেমনই তৈরি করা হয়েছে গ্রাম। শুধু তা-ই নয়, ওই অঞ্চলে চীন ফাইভ জি নেটওয়ার্কের পরিকাঠামোও তৈরি করছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। ভারতের অভিযোগ, সীমান্তজুড়ে ক্ষমতাও বাড়াচ্ছে চীনা সেনাবাহিনী।

২০২০ সালে লাদাখে সংঘর্ষের পর ভারত-চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। দুই দেশের সেনাদের মধ্যে গালওয়ান সংঘাতে একাধিক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। চীনেরও বেশকিছু সেনা কর্মকর্তার মৃত্যু হয়। এরমধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও চীনের গতিবিধির ওপর কড়া নজর রাখছে ভারত।  

অরুণাচলের খুব কাছে চীনের কর্মকাণ্ড সম্পর্কে আরপি কালিতা আরো বলেছেন, ভারতও হাত গুটিয়ে বসে নেই। তারাও দুর্গম পাহাড়ি অঞ্চলে পরিকাঠামো তৈরির কাজ জারি রেখেছে। তবে দুর্গমতার কারণে ওই কাজ করতে সময় লাগছে। কাজে আরো গতি আনার ব্যবস্থা নেয়া হয়েছে।  

বহুদিন ধরেই চীন দাবি করে আসছে, অরুণাচলকে ভারতের অংশ নয়।

আরপি কালিতা বলেন, ভারতীয় সীমান্তে চীন ঢুকে পড়েছে বলে বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্রে যে দাবি করা হয়, তা ঠিক নয়। ভারতীয় ভূখণ্ডে চীন ঢুকতে পারেনি। সীমান্তের যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ভারত তৈরি বলেও জানিয়েছেন তিনি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক