ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শতকের পথে লিটন-মুশফিক, লিড দেখছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১:১৩

মুশফিকুর রহিম আর লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে আপাতত চোখে সর্ষেফুল দেখছেন শ্রীলঙ্কান বোলাররা। তৃতীয় দিনের শেষ সেশনের পর চতুর্থ দিনের প্রথম সেশনও পুরোটাই খেললেন বাংলাদেশের এই দুই ব্যাটার। টানা দুই সেশন ধরে লঙ্কান বোলারদের এককথায় শাসন করেছেন তারা। চতুর্থ উইকেটে মুশফিক-লিটনের ১৬৫ রানের জুটিতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার গড়া রানের পাহাড় অতিক্রম করার পথে রয়েছে বাংলাদেশ।

বুধবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রান টপকে যেতে টাইগারদের প্রয়োজন আর মাত্র ১২ রান।

৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিম যথাক্রমে ৫৪ ও ৫৩ রানে অপরাজিত থেকে এদিন ব্যাটিং শুরু করেন।

আগের দিনের ৫৩ রানের সঙ্গে বুধবার আর ১৫ রান যোগ করে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে টেস্টে অভিষিক্ত মুশফিক নিজের ৮১ তম টেস্টে এই ইতিহাস গড়েন। সেশন শেষে ২২২ বল থেকে ৮৫ রান করে শতকের পথে আছেন তিনি।

মুশফিকের পাশাপাশি লিটন দাসও নিজের সহজাত ব্যাটিংয়ের মাধ্যমে শতকের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। ৫৪ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামা লিটন এখন সেঞ্চুরি থেকে আর মাত্র ১২ রান দূরে।

বুধবার সকালে চট্টগ্রামে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হয়েছিল। সকাল দশটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে আধঘণ্টা পিছিয়ে এখন সাড়ে দশটায় মাঠে নেমেছেন খেলোয়াড়রা।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা। ১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের অপরাজিত শতক ও জয়-লিটন-মুশফিকের অর্ধশতকে এখন চালকের আসনে রয়েছে।

এমএসএম / এমএসএম

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন রোনালদো

মাঠেই ক্রিকেটারদের শারদীয় উৎসব

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার