ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ক্রেতা সেজে অভিনব কায়দায় মা-মেয়ের চুরি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ২:১
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি দোকানে ক্রেতা সেজে অভিনব কায়দায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুন ) জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারে। তাদের বাড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নে। মায়ের বয়স ৩০ এবং মেয়ের বয়স ১৩। 
 
জানা গেছে, অভিনব কায়দায় ক্রেতা সেজে বোরকা পরে মা আর কিশোরী মেয়ে দোকানে ঢোকে। মা জিনিসপত্রের দাম নিয়ে দোকানদারের সাথে কথা বলে দোকানদার ব্যস্ত রাখেন ‍আর এ‍ই সুযোগে মেয়ে সুকৌশলে মালামাল চুরি করে। চুরি শেষ হলে তারা অতিদ্রুত চলে যায়। 
 
দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীগঞ্জ বাজারের মুদি দোকানি খোরশেদ স্টোরের মালিক হাসান আহমদ গত ১৯ জুন দোকানের প্রায় দুই হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন। পরে তিনি সিসি ক্যামেরার ফুটেজে দেখেন বোরকা পরিহিত দুই নারী এসব মালামাল চুরি করে নিয়ে গেছেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় এসব চোর চক্রের মহিলাদের অনুসরণ ও কৌশলে খুঁজতে থাকেন। এরপর বৃহস্পতিবার (২৪ জুন ) বেলা ১১টার দিকে বোরকা পরা দুই নারী দোকানে ঢুকলে মালিক হাসানের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের একজন তাকে বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞাসা করেন। অপরজন প্রায় ৪০০ টাকা মূল্যের দুটি তেলের বোতল চুরি করে বোরকার ভেতরে লুকিয়ে রাখে। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও এ দৃশ্য রয়েছে। পরে তারা ওই দুই নারীকে আটকে রেখে স্থানীয় বাজার পরিচালনা কমিটির নেতাদের খবর দেন।
 
ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে দুই নারী চুরির বিষয়টি স্বীকার করে। পরে চুরি করা মালামাল তারা ফেরত দেয়। তবে ভবিষ্যতে তারা এ ধরনের কাজ করবে না বলে লিখিত মুচলেকা দিয়েছে। এই চুরির ঘটনার সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। 
 
দোকানদার হাসান আহমদ বলেন, জিজ্ঞাসাবাদে মেয়ের মা বলেন, তারা প্রায়ই বিভিন্ন দোকানে যান। তিনি দোকানদার ও কর্মচারীকে পাহারা দেন আর মেয়ে মালামাল চুরি করে। নারী হওয়ার কারণে মানবিক বিবেচনায় তাদের পুলিশে দেয়া হয়নি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী