ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মানবজমিন প্রতিনিধিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৩:৩৭
কুমিল্লার দাউদকান্দিতে মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোক্তার হোসেনসহ সারাদেশে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাব সোচ্চার হয়ে উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে কর্মরত ৭০ জন সাংবাদিক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে সাংবাদিকরা মঠেরঘাট-উপজেলা পরিষদের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।  
 
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও লেখক, কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, সাত্তার আলী সোহেল, আবুল কালাম শাকিল, সুশীল সরকার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, জিএম শহিদ, নজরুল ইসলাম, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, নাজমুল হুদা, মাহবুব মনি, আরিফ হাসান আরব, গিয়াসউদ্দিন বাবুল, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, নজরুল ইসলাম লিখন, শহীদুল্লা গাজী প্রমুখ।    
 
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম  বলেন, এভাবে সাংবাদিক নির্যাতন মেনে নেওয়া যায়না। সাংবাদিকরা অনিয়ম-দুণর্ীতি নিয়ে লিখবেই। মানবজমিন পত্রিকার সাংবাদিক মোক্তার হোসেন অনিয়ম নিয়ে রিপোর্ট করার কারণে নির্যাতনের শিকার হয়েছেন। রূপগঞ্জ প্রেসক্লাব এর তীব্র নিন্দা জানাই। দ্রুত এর বিচার না হলে আমরা রাজপথে নামবো। রূপগঞ্জের কোন সাংবাদিকও যদি নির্যাতনের শিকার হন, তাহলে আমরা এর কঠোর প্রতিবাদ করবো।   

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার