ঠাকুরগাঁওয়ে ১৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ঠাকুরগাঁওয়ে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার (১৮ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে বক্তব্য দেন- ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, সংগঠনের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, এটি.এম সামসুজ্জোহা বাবলু, সংগঠনের সহ সভাপতি দুলাল তিগ্যা, সাধারণ সম্পাদক শান্ত তিগ্যা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন কেরকেটা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, ওরাও সংঘের উপদেষ্টা সুবাস কুজুর, ওরাও সংগঠনের সভাপতি দমনিক তিগ্যা, নারী সেতু জেসমিন এক্কা, জাতীয় পরিষদের সভাপতি সুজন কুজুর প্রমুখ।
বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথম মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রতি পূরণ, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের উপর জুলুম, নির্যাতন, হয়রানি ও ভূমি জবর দখলের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহার সহ ১৬ দফা দাবি পূরনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।
এমএসএম / জামান
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার
বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ
ধামরাইয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
বরগুনায় ডাব পাড়তে গিয়ে শিক্ষার্থী আহত, শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ
Link Copied