মান্দায় গ্রামীণ উন্নয়নে কাজ করছেন সমাজসেবক কার্তিক চন্দ্র মণ্ডল
নওগাঁর মান্দায় গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আ’লীগ নেতা কার্তিক চন্দ্র মণ্ডল। তিনি মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া ইউপির অবহেলিত মানুষদের সাথে নিয়ে সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন। অত্র ইউপির কয়েকটি গ্রামের অবহেলিত রাস্তাঘাটে উন্নয়নের ছোয়া লাগিয়েছেন। সাথে সাথে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তার ব্যাপক অবদান রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে অত্র ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, মানুষের বিপদ-আপদেও আর্থিক সহায়তা করে ব্যাপক সুনাম অর্জন করেছেন এলাকায়। আসন্ন ইউপি নির্বাচনে তেঁতুলিয়া ইউপি থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী কার্তিক চন্দ্র মণ্ডল। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সমাজসেবা আরো বেগমান করতে চান তিনি।
এ ব্যাপারে কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, আগামী ইউপি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চান। তিনি আরো বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান যে উন্নয়ন করেছেন, আমি নিজ অর্থায়নে প্রত্যেকটা গ্রামে সাধ্য অনুযায়ী বিভিন্নভাবে উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হতে পারলে সরকারি অনুদানের পাশাপাশি নিজ অর্থায়নে কাজ করে যাব।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত