ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রেকর্ডের দিনে বিসিবিকে ‘খোঁচা’ দিলেন মুশফিকের স্ত্রী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২২ বিকাল ৫:৫১

দিনটা মুশফিকুর রহিমের জন্য দারুণই কাটছে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ছুঁয়েছেন ৫০০০ টেস্ট রানের মাইলফলক। এরপর কাটিয়েছেন দুই বছর আর ১৮ টেস্ট ইনিংস দীর্ঘ সেঞ্চুরি খরাও। তবে এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বোমা ফাটালেন তার স্ত্রী জান্নাতুল মন্ডি। জানালেন তার বিদায়ের কথা।

নিজের ৭৭ হাজার অনুসারী সংবলিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেঞ্চুরি উদযাপনের কিছু পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই কথা লিখেন মুশফিকের স্ত্রী। সেঞ্চুরির উদযাপন আর ৫০০০ রানের মাইলফলক ছোঁয়ার দুটো ছবি পোস্ট করেন তিনি। তার ক্যাপশনে মন্ডি লিখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।’

এরপরই করে বসেন বিস্ফোরক এক মন্তব্য। লিখেন, ‘তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

গত ৮ মে এক সংবাদ সম্মেলনে সিনিয়রদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তিনি বলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততো ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’ 

সঙ্গে যোগ করেন পাপন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তটা খেলোয়াড়রা নিতে পারলেই ভালো। খামোখা মিডিয়াকে না বলে বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। তখন আমাদেরও সুবিধা হয়। বাইরের দেশে তা-ই হয়। আমাদের দেশেও এখন হবে।’

পোস্টের শব্দচয়ন থেকে ধারণা করা হচ্ছে, বোর্ড সভাপতির সেই কথার জবাবে খোঁচা দিয়েই এই পোস্ট দিয়েছেন মুশফিকের স্ত্রী। নিজের সেই পোস্টের মন্তব্য বিভাগ অবশ্য বন্ধ রেখেছেন তিনি। সে কারণে সেই জনপ্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে সেই পোস্ট ঘণ্টা পেরোতেই হাজারেরও বেশি প্রতিক্রিয়া পেয়েছে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে