ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে এসিল্যান্ড সিব্বির আহমেদকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-৫-২০২২ রাত ৮:৫৪

নওগাঁর ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ মে বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অফিসার ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২ বছর সময় ধরে দায়িত্ব পালনকারী জনপ্রিয় এসিল্যান্ড যিনি সর্ব সময় সাধারণ মানুষকে ভূমি সেবা, ভোক্তা অধিকার নিশ্চিত, মাদক বিরোধী মোবাইল কোর্টসহ বিভিন্ন সরকারি কাজে দুরদর্শিতার স্বাক্ষর রেখেছেন, সেই এসিল্যান্ড সিব্বির আহমেদের বিষয়ে আলোকপাত করেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা  বেদারুল ইসলাম প্রমুখ। সবশেষে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিদায়ী সম্মাননার স্মারক প্রদান করেন ইউএনও গনপতি রায় ও সকল কর্মকর্তাবৃন্দ। 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু