বন্ধ বিও অ্যাকাউন্টের শেয়ার কেনাবেচা না করার নির্দেশ বিএসইসির
বিনিয়োগকারীদের বন্ধ বা ক্লোজড বেনিশিফিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের শেয়ার কেনাবেচা না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার (১৮ মে) বিএসইসি থেকে দুই স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ এবং এইচএসবিসি ব্যাংককে এ নির্দেশনা দেয়া হয়।
বিএসইসির সহকারী পরিচালক আতিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো হয়েছে।
ডলারের দামসহ বেশকিছু কারণে বিদেশি শেয়ার বিক্রি করে দিচ্ছে, এর মধ্যে কিছু বিদেশি বিনিয়োগকারীর বন্ধ বিও হিসাব থেকে শেয়ার বিক্রির অভিযোগ আসে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের বিরুদ্ধে। বেআইনিভাবে বিনিয়োগকারীদের সহযোগিতা করা হয়েছে কি না বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএসইসি।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, কোনো বিও অ্যাকাউন্ট ব্লক কিংবা বন্ধ থাকলে শেয়ার কেনাবেচার করার সুযোগ নেই। কেউ যাতে এই কাজ না করে সে জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। যে বিও সঠিক তথ্যের মাধ্যমে খোলা হয়েছে এবং যে বিওতে সিকিউরিটিজ আছে, শুধুমাত্র ওই বিও থেকেই শেয়ার বিক্রি করা যাবে। এক বিওর সিকিউরিটিজ অন্য বিও দিয়ে বিক্রি করা যাবে না।
বিএসইসির তথ্যমতে, চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া বিদেশি বিনিয়োগকারী বহুজাতিক ব্যাংক এইচএসবিসির শেয়ার কাস্টডিয়ান হিসাবে রক্ষিত রয়েছে। এই বিও হিসাব থেকেই গত ১১ মে বড় অংকের শেয়ার বিক্রি হয়েছে। এ ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করে বিএসইসি। এ কারণে বিও হিসাব পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের কাছ থেকে ব্যাখ্যা চায় বিএসইসি। এইচএসবিসির কাছেও ব্যাখ্যা তলব করে নিয়ন্ত্রক সংস্থা। এই অস্বাভাবিক লেনদেনের আলোকে কমিশন আজ বন্ধ বা ডামি বা ফেক বিও হিসাব থেকে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করেছে।
চিঠিতে কমিশন জানিয়েছে, বিএসইসির মার্কেট সার্ভাইল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের পর্যবেক্ষণে বন্ধ/ডামি/ফেক বিও থেকে নিয়মিত লেনদেন করার বিষয়টি উঠে এসেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে এ ধরনের বিও থেকে লেনদেন করার কোনো উদাহরণ নেই। এছাড়া দেশে এ জাতীয় লেনদেন করা ব্রোকারেজ হাউজগুলোর ব্যাখ্যাও সন্তোষজনক নয়। এমনকি কোন আইনে এ জাতীয় বিও থেকে লেনদেন করা যায়, তা উল্লেখ করতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।এই পরিস্থিতিতে কমিশন সঠিক (জেনুইন) বিও দিয়ে লেনদেন করার নির্দেশ দিয়েছে।
জামান / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ