ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইউক্রেনকে ৯৫০ কোটি ডলার ঋণের প্রস্তাব ইইউর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৫-২০২২ সকাল ৯:৪২

ইউরোপীয় কমিশন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে আরো সাড়ে ৯০০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার প্রস্তাব করেছে। স্থানীয় সময় বুধবার (১৮ মে) ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পক্ষ থেকে এই ঋণ সহায়তার প্রস্তাব করা হয়। চলতি বছরই এই ঋণ ইউক্রেনকে দেয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউরোপীয় কমিশনের পক্ষ ইইউয়ের নিজস্ব তহবিল থেকে ‘ইউক্রেন পুনর্গঠন’ প্যাকেজের আওতায় ইউক্রেনকে এই সহায়তা দেয়া হবে। পাশাপাশি যুদ্ধে ইউক্রেনের ব্যয়ভার চালিয়ে নিতেও এই সহায়তা দেয়া হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর ক্ষুদ্রঋণ সহায়তা কার্যক্রমের আওতায় চলতি বছরের জুন নাগাদ এই সহায়তা  দেয়া হতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনুমান, ইউক্রেনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে, যুক্তরাষ্ট্র ও জি-সেভেনভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা দেবে। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে স্বল্প মেয়াদে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবে। আমরা ইউক্রেন পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে প্রস্তুত।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে দেশটিকে। 

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক