ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তাইজুলের জোড়া আঘাতে ফিরলেন কুশল-ম্যাথিউস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১১:৪৫

চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দল। পঞ্চম ও শেষদিনের শুরুতে স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। সেই চাপ কাটিয়ে আবার খেলার নিয়ন্ত্রণ নিয়েছে অধিনায়ক মুমিনুল হকের দল। জোড়া আঘাতে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফিরিয়েছেন কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।

টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে গুটিয়ে বাংলাদেশ দলের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে। এতে ৬৮ রানের লিড পায় স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ১ ঘণ্টার মতো ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৯ রান তুলতে পেরেছে সফরকারীরা। এতে দিনের খেলা শেষে ২৯ রানের লিডে থাকে টাইগাররা। 

বৃহস্পতিবার সকালে সেই লিড পরিশোধ করে শ্রীলঙ্কা দল নিজেরা লিড নিয়েছে। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নামেন, তাকে সঙ্গ দিতে আসেন নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিস। নিজেদের ওপর থেকে চাপ সরাতে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান। অর্ধশতকের পথে ছুটতে থাকা কুশলকে ফেরান তাইজুল।

পানি-পানের বিরতির পর লঙ্কান ইনিংসের ৩২তম ওভারের দ্বিতীয় বলটি পা বাড়িয়ে ডিফেন্স করেন মেন্ডিস। কিন্তু লেংথে পড়ে টার্ন করা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। ব্যাট পেরিয়ে বেরিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে মেন্ডিসের অফ স্টাম্পে ছোবল দেয় বল। ৪৩ বলে ৪৮ রান করে ফিরলেন মেন্ডিস।

আক্রমণ অব্যহত রাখা এই বাঁহাতি আবার সফলতার দেখা পান ইনিংসের ৩৬তম ওভারে। এবার তার শিকার প্রথম ইনিংসে ১৯৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা ম্যাথিউস। দ্বিতীয় ইনিংসে অবশ্য রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি। তাইজুলকে ফিরতি ক্যাচ দেন শূন্য হাতে।

এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১১৪ রান। ৪৬ রানের লিড নিয়ে ব্যাট করছে সফরকারীরা। যেখানে করুনারত্নে অপরাজিত আছেন ৪২ রানে, ০ রানে ব্যাট করছেন ধনঞ্জয়া ডি সিলভা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে