সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু, আহত ১৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের পাশে বাদাম খেতে বাদাম উত্তোলনের সময় বজ্রপাতে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় পাশে থাকা আরো ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। নিহত ৩জনই বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের বাসিন্দা । নিহতরা হলেন তাওহিদা বেগম(১১)। তিনি সুন্দর পাহাড়ি গ্রামের মো. আব্দুল হালিমের মেয়ে। অপর দুজন হলেন রিপা আক্তার(১২) একই গ্রামের মো. ফজর আলীর মেয়ে এবং মো. আমিনুল ইসলাম(১১) ও মো. আব্দুল আজিজের পূত্র। তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঝড়োবৃষ্টি শুরুর আগেই হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ১৫জন আহত হয়েছেন। তাৎক্ষণিক খবর পেয়ে বাাদঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন,তাহিরপুর থানা পুলিশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সহ বিভিন্ন জায়গাতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা যায়। এ ঘটনায় লোকজনের মধ্যে এক অজানা আতংঙ্ক বিরাজ করছে। তাছাড়া এলাকায় এক হৃদয় বিধারক শোকের মাতম চলছে। বজ্রপাতে নিহতদের দাফন কাফনের জন্য তাদের স্বজনদের হাতে জনপ্রতি ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা তুলে দেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।
এ ব্যাপারে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, নিজাম উদ্দিন দুঃখ প্রকাশ করে বলেন,আমাদের হাওরপাড়ের মানুষজন জীবন জীবিকার প্রয়োজনে বিরুপ প্রকৃতির সাথে লড়াই করেই বেঁেচ থাকতে হয়। তিনি বলেন,এই বজ্রপাতের ঘটনাটি আমাদের হাওরপাড়ের কৃষক শ্রমিক ও দিনমুজুরের জন্য একটি আতংঙ্কের নাম। তিনি এই বজ্রপাত হতে হাওরপাড়ের সাধারন মানুষদের জীবনের নিশ্চয়তা দিতে সরকার দ্রæত বজ্রপাত রোধে পদক্ষেপ নেয়ার দাবী জানান।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বজ্রপাতে তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্নস্থানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন